রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাদাম কি সত্যিই ওজন বাড়ায়, এর উপকারিতা ও ক্ষতিকর দিক জানালেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার

বাদাম প্রায় সবাই পছন্দ করেন। রোদ-বৃষ্টি কিংবা যেকোনো আড্ডায় বাদাম ছাড়া চলেই না আমাদের। আবার লোকাল বাস-ট্রেনের জার্নিতে তো বাদাম আমাদের প্রথম সঙ্গী। কেউ কেউ আবার পার্কে, নদীর পাড়ে কিংবা একাকি পথ চলায়ও বাদাম চিবাতে থাকেন। অনেক সময় মুড়ির সঙ্গে মাখিয়েও খাওয়া হয় বাদাম।
বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতনরা শরীর ভালো রাখতেও বাদাম খেয়ে থাকেন। আর বাদামের মতো এমন উপকারী খাবার নিয়েও অনেকের মনে ভুল ধারণা রয়েছে। অনেকেই বলে থাকেন, নিয়মিত বাদাম খাওয়ার ফলে নাকি উপকার মিলে না। কেউ কেউ বলেন, বাদাম খাওয়ার ফলে এক ধাক্কায় অনেকটাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসলেই কী তাই?
সম্প্রতি বাদাম খাওয়ার উপকারিতা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। এবার তাহলে বাদাম খাওয়া নিয়ে তার পরামর্শ জেনে নেয়া যাক।
পুষ্টিগুণে সেরা বাদাম: বাদামকে বলা হয় পুষ্টির খনি। এতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ফ্যাট রয়েছে। পাশাপাশি আয়রন, ভিটামিন বি৬, মাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ থাকে। এ কারণে বাদাম খাওয়ার ফলে শরীরে পুষ্টির ঘাটতি মিটে যায়। এছাড়াও বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হার্ট ও ব্রেনের জন্য উপকারী।
বাদাম কি আসলেই ওজন বাড়ায়: এ ব্যাপারে পুষ্টিবিদ কোয়েল বলেন, বাদাম অত্যন্ত উপকারী উপাদান। যা নিয়মিত খাওয়ার ফলে শরীরের অনেক উপকার হয়ে থাকে। তবে মনে রাখতে হবে, বাদামে কিছুটা ফ্যাট রয়েছে। বিশেষ করে চিনা ও কাজু বাদামে এর পরিমাণ বেশি। এ জন্য এই জাতীয় বাদাম অতিরিক্ত খাওয়া হলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। আবার কেউ নিয়ম মেনে পরিমিত পরিমাণে বাদাম খান, তাহলে শরীরের জন্য ভালো।
কী পরিমাণ খেতে হবে: যেকোনো ধরনের বাদাম মুঠো মুঠো খাওয়া ঠিক নয় বলে জানিয়েছেন পুষ্টিবিদ কোয়েল। তিনি বলেন, প্রতিদিন অল্প পরিমাণ করে বাদাম খাওয়া ভালো। সর্বোচ্চ ৫০ গ্রাম পরিমাণ খাওয়া যেতে পারে। কোনো নির্দিষ্ট এক ধরনের বাদাম খাওয়ার পরিবর্তে কয়েক ধরনের বাদাম মিশিয়ে খেতে পারেন। যেমন চিনাবাদম, কাজুবাদাম, আমন্ড, ওয়ালনাট ইত্যাদি মিশিয়ে খেতে পারেন। এতে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে না। বরং আরও বেশি উপকার মিলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories