শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

কলকাতায় শূন্যে নামল করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫৩ বার

ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ কমেছে। জানা গেছে, একদিনে রাজ্যের ১৯টি জেলায় কোনও মৃত্যু হয়নি। তবে এখনও মৃত্যু হচ্ছে পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা ও নদিয়ায়। একদিনের সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা ও দার্জিলিং। 

স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন এবং এর মধ্যে একদিনে মৃত্যু শূন্য হল কলকাতা। তবে কলকাতায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৪,৯৫৬। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া কলকাতায় একদিনে করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৬২ এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৯, ৫৬৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১৭,৩৮০ জন।উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের আঘাতে পুরো ভারত বিপর্যস্ত। বাদ যায়নি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গও। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রায়ই কাটিয়ে উঠতে পেরেছে করোনার প্রকোপ। সাড়ে তিন মাস পরে কলকাতায় প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে শূন্যে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories