সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :

এবার গরুর হাটে মেসি ও নেইমার, দাম মাত্র সাড়ে ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৮৩ বার

বিশ্ব বিখ্যাত দুই ফুটবল খেলোয়াড় মেসি-নেইমার। কিন্তু এবার ঢাকার বাজারে নাম ছড়িয়ে পড়ছে ! আসলে তারা ফুটবল খেলোয়াড় মেসি-নেইমার নয়। জনপ্রিয় ফুটবলার মেসি ও নেইমারের নামেই নাম রাখা হয়েছে ভারতের রাজস্থান হারিয়ানা জাতের দুটি ছাগলের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ছাগল দুটির এমন নামকরণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খামারি মো. শাহীনুল ইসলাম।

ঢাকা বাজারে এদের দাম চাওয়া হয়েছে মাত্র সাড়ে ৫ লাখ টাকা। কিন্তু কাঙ্ক্ষিত দামে ক্রেতার দেখা মিলছে না। মেসি ও নেইমারের দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা। কালো রংয়ের মেসি ও নেইমার নামের ছাগল দুটি লম্বায় সাড়ে তিন ফুট আর উচ্চতায় প্রায় তিন ফুট । 

উপজেলার যদুরগাতি গ্রামের খামারি মো. শাহীনুল ইসলাম জানান, জেলার সবচেয়ে বড় ছাগল এ দুটি। তিন বছর ধরে আদর-যত্নে লালন-পালন করেছি। মেসি ও নেইমারকে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা খাওয়ানো হয়েছে। দুটির ওজন ১৮০ কেজি। সাড়ে ৫ লাখ টাকা দাম চাচ্ছি। তবে হাটে মেসি ও নেইমারের কাঙ্ক্ষিত দামে ক্রেতা না পাওয়ায় বিক্রি করা যাচ্ছে না।

তিনি বলেন, অনেকেই কোরবানির গরুর বিভিন্ন নাম রাখেন। ছাগল দুটি মোটাতাজা আর দেখতেও খুবই সুন্দর। তাই ছাগল দুটির আকর্ষণ বাড়াতে তাদের নাম জনপ্রিয় বিদেশি দুই ফুটবল তারকার নামে রেখেছি। স্থানীয় হাটে বিক্রি না হওয়ায় মেসি ও নেইমারকে  ঢাকায় নিয়ে যাব খুব শীঘ্রই।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ বলেন, রাজস্থান হারিয়ানা জাতের ছাগল দুটি উপজেলায় সবচেয়ে বড়। এই জাতের ছাগল অল্পসময়ে দ্রুত বড় হয়। খামারিও বেশি লাভ করতে পারেন। এ জাতের ছাগল মাংসের জন্য খামারিরা লালন-পালন করে থাকেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories