রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অতিরিক্ত লবণ খাওয়া কি সত্যিই ক্ষতিকর, দিনে কতটুকু খাবেন, জানালেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার

খাবারে লবণের পরিমাণ সবসময়ই সীমিত রাখা ভালো। কেননা, অতিরিক্ত লবণ শরীরের ক্ষতি করে থাকে। অতিরিক্ত লবণ কীভাবে শরীরের ক্ষতি করে এবং একজন মানুষ দিনে কতটুকু লবণ খেতে পারবেন, এ নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানী ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী। এবার তাহলে ণবণ খাওয়া সম্পর্কে জেনে নেয়া যাক।
অতিরিক্ত লবণ শরীরের যেসব ক্ষতি করে থাকে: লবণ গ্রহণের পরিমাণ অতিরিক্ত হলে শরীরে নানা ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আবার যাদের আগে থেকেই ছোট ছোট রোগ রয়েছে, তাদের খাবারে লবণের পরিমাণ ঠিক না হলে অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকে। স্বাস্থ্য গবেষকদের মতে, রক্ত সঞ্চালক প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রে ব্যাপক প্রভাব ফেলে কাঁচা লবণ।
লবণ বেশি খাওয়ার ফলে রক্তচাপ বৃদ্ধি পাওয়া, স্থূলতা ও পেটে ক্যানসারের মতো সমস্যা হয়। আবার হাঁপানির মতো সমস্যাও হয়। হৃৎপিণ্ড ও কিডনিজনিত সমস্যা হতে পারে। মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এছাড়া লবণ হচ্ছে সোডিয়াম। রক্তে যদি এর পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করে, তাহলে মস্তিষ্কে রক্তের প্রবাহ হ্রাস পেতে থাকবে। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে ব্লাড প্রেশারও বৃদ্ধি পায়। যা থেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থাকে। হার্টের রোগ ও ব্রেইন ডিজিজে আক্রান্তের সম্ভাবনাও তাকে। পাকস্থলী ক্যানসারের আশঙ্কাও থাকে। ক্যালসিয়ামের পরিমাণ কমা এবং হাড়ের কার্যক্ষমতাও হ্রাস পেয়ে থাকে।
দিনে কতটুকু লবণ খাওয়া উচিত: খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দিনে ২ হাজার ৪০০ মিলিগ্রামের মধ্যে সোডিয়াম ক্লোরাইড গ্রহণ সীমিত রাখা ভালো। এ ক্ষেত্রে লবণের হিসাবে ৬ গ্রাম বা ১ চা চামচের সমান খাওয়া যেতে পারে। বিশ্ব স্বাস্থ সংস্থার নির্ধারিত পরিমাণ অনুযায়ী একজন মানুষের দিনে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক নয়। ১১ বছর বা এর বেশি বয়সীদের জন্য ৬ গ্রাম, ৭ থেকে ১০ বছর বয়সীদের জন্য ৫ গ্রাম, ৪ থেকে ৬ বছর বয়সীদের জন্য ৩ গ্রাম এবং ১ থেকে ৩ বছর বয়সীদের জন্য দিনে ২ গ্রাম পরিমাণ লবণ খাওয়া ঠিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories