রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

খালি পেটে আমলকির রস পানে যে উপকার পাবেন

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার

আমলকির স্বাস্থ্য উপকারিতা অনেক, এ কথা কমবেশি সবারই জানা। জানলে অবাক হবেন, একটি ছোট আমলকিতে থাকে একটি কমলার চেয়েও বেশি ভিটামিন সি। আর শরীরে ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি গ্রহণের বিকল্প নেই। তাই নিয়মিত পান করতে পারেন আমলকির রস।
আমলকির রস পানে শরীরে কী ঘটে?
১. যারা নিয়মিত সর্দি-কাশির সমস্যায় ভোগেন, তারা নিয়মিত আমলকি খেলে উপকার পাবেন। সহজে সর্দি-কাশির সমস্যা দেখা দেবে না।
২. আমলকি চুল ও ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। খালি পেটে আমলকির রস খেলে আপনার বডি ডিটক্স হয়ে যাবে। অর্থাৎ শরীরের ভেতর জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বেরিয়ে আসবে। ফলে ত্বক ও চুলের সমস্যাও মিটবে।
৩. আমলকি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। তাই নিয়মিত আমলকির রস পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সহজে অসুস্থ হবেন না আপনি। এতে করে সংক্রমণ হবে না আপনার শরীরে।
৪. আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তার ফলে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা, রোগ এড়ানো সম্ভব নিয়মিত এই ফল খেলে।৫. এর সাহায্যে আপনার স্মৃতিশক্তি প্রখর হবে। বয়সের ভারে একাধিক রোগ শরীরে বাসা বাঁধবে না। মস্তিষ্ক কাজ করবে সজাগ ও সক্রিয়ভাবে।
৬. খালি পেটে আমলকির রস পান করলে শরীরের মেটাবলিজম রেট বাড়ে। ফলে নিয়ন্ত্রণে থাকবে ওজন। আমলকির রস খালি পেটে পান করলে বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা দূর হবে। খাবার সঠিকভাবে হজম হলে আপনি সঠিক পুষ্টিও পাবেন।
৭. ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে সঠিকভাবে কোলাজেন প্রোটিনের উৎপাদন হওয়া জরুরি। আমলকির রস এক্ষেত্রে সাহায্য করে। তাই খালি পেটে নিয়মিত আমলকির রস খেতে পারলে আপনার ত্বক থাকবে টানটান, বাড়বে জেল্লা, দূর হবে অসময়ে বলিরেখা দেখা দেওয়ার ঝুঁকি।
৮. যেহেতু আমলকির রস ডিটক্স পানীয়ের কাজ করে, তাই এ পানীয় পান করলে আপনার লিভার, কিডনিসহ শরীরের আরও অনেক অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories