সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চোখের সুস্থতার জন্য যেসব খাবার খাবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার

চোখ ভালো রাখা সবার আগে জরুরি। কারণ এই চোখ দিয়েই আমরা রঙিন পৃথিবীটা দেখতে পাই। তবে চোখের প্রতি আমরা বেশিরভাগই যত্নশীল নই। বিশেষ করে চোখের জন্য যেসব খাবার উপকারী, সেগুলোর প্রতি আমাদের খেয়াল থাকে কম। কিন্তু চোখের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই খাবারের তালিকার দিকে নজর দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক চোখ ভালো রাখার জন্য কী খাবেন-১. ভিটামিন এগাজর, মিষ্টি আলু, পালং শাক এবং পেঁয়াজ কলিতে পাওয়া যায় ভিটামিন এ। ভালো দৃষ্টিশক্তি, বিশেষ করে রাতের দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাবারের তালিকায় এ ধরনের খাবার নিয়মিত যোগ করার চেষ্টা করুন।
২. ভিটামিন সি
এই অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে। সাইট্রাস ফল, বেরি এবং টমেটো ভিটামিন সি এর চমৎকার উৎস। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ভিটামিন সি যুক্ত ফল রাখুন। এটি চোখ ভালো রাখা ছাড়াও আরও অনেক উপকারিতা দেবে।
৩. ভিটামিন ই
বাদাম, বীজ এবং উদ্ভিজ্জ তেলে পাওয়া ভিটামিন ই ফ্রি র‌্যাডিক্যালের গঠন প্রতিরোধে সাহায্য করে। ফ্রি র‌্যাডিক্যাল চোখের ক্ষতি করতে পারে। তাই ভিটামিন ই যুক্ত খাবার নিয়মিত খেতে হবে। এতে চোখ ভালো রাখা সহজ হবে।
৪. কপার
এই খনিজটি চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং এটি ঝিনুক, মাংস ইত্যাদিতে পাওয়া যায়। প্রয়োজনীয় কপার পেতে নিয়মিত খাবারের তালিকায় এ ধরনের খাবার রাখতে হবে। এতে আপনার চোখ ভালো থাকবে।
৫. ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড
এই স্বাস্থ্যকর চর্বি ফ্যাটি মাছ যেমন স্যামন, ম্যাকেরেল এবং টুনাতে পাওয়া যায়। এগুলো মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই এ ধরনের মাছ খাওয়ার চেষ্টা করুন। সামুদ্রিক মাছ নিয়মিত খেলে তা সুস্থতার ক্ষেত্রে অবদান রাখতে পারে।
৬. সুষম খাদ্য খান
ফল, শাক-সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্য সহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই নিয়মিত সুষম খাবার খেতে হবে। এতে চোখের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories