খাবারের সঙ্গে সুস্থ থাকার সম্পর্ক রয়েছে। এমনি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও খাদ্যতালিকায় দিকে বাড়তি নজর দিতে হয়। অনেকেই আছেন ওজন নিয়ন্ত্রণ করার জন্য সালাদ খান। এমনকি রাতেও সালাদ খেয়ে থাকেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তবে রাতে সালাদ খাওয়া স্বাস্থ্যকর কিনা এ নিয়ে একেকজনের একেক মতামত। বিষয়টি নিয়ে ভোগের প্রতিবেদনে চিকিৎসকরা কথা বলেন। রাতে সালাদ খাওয়া উচিত কিনা সে বিষয়টা বিস্তারিত বলেছেন তারা।
মেয়ারলাইফ মেডিকেল হেলথ রিসোর্টের মেডিকেল ডিরেক্টর ডা: ম্যাক্সিমিলিয়ান শুবার্ট বলেন খাদ্যতালিকায় সালাদ রাখা দারুণ উপকারী। বিশেষ করে যখন ওজন কমানোর কথা আছে তখন সালাদ দারুণ কাজের। তবে বিকেল বিশেষ করে ৪টার পর সালাদ খাওয়া উচিত না। কারণ সালাদের বেশিরভাগ উপাদান কাঁচা থাকে। আর কাঁচা উপাদান সন্ধ্যায় হজম করা কঠিন। হজমের সমস্যা থেকে পেট ভাপার কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এমনকি রাতে ভালো ঘুম হয় না। এই সব কারণে বিকেলে সালাদ না খাওয়াই ভালো।
তিনি আরও বলেন, অনেকেই এটা জানেন না যে খাবার হজমের সমস্যা তাদের প্রতিদিনের ঘুমের চক্রেও প্রভাব ফেলে। আর পরবর্তীতে এ থেকে সমস্যা আরও জটিল হয়। এমনকি কেবল সালাদ না যেকোনো ধরণের কাঁচা খাবার সন্ধ্যায় খাওয়া থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে রয়েছে কাঁচা শাকসবজি, মাংস, মাছ এবং বাদামও আছে।
অনেকে আছেন যারা গোটা ফল খান সারাদিনে। রাতেও অনেকে ফল খেয়েই কাটিয়ে দেন। এমন করা যাবে কিনা সে প্রসঙ্গে ডা: ম্যাক্সিমিলিয়ান শুবার্ট বলেন, সন্ধ্যা থেকে ফলো খাওয়া যাবে না। যেহেতু ফল সরাসরি খাওয়া হ য় তাই এটা কাঁচা খাবারের অন্তরভুক্ত। এমনকি কিছু ফলে চিনি থাকে। সেই ফল্গুলো রাতে অতিরিক্ত খেলেও ঘুমে সমস্যা হয়।
Leave a Reply