সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

মায়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৭৬ বার

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক। জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, অবরোধ ও সামরিক অভ্যুত্থানের কবলে পড়ে মিয়ানমারের শিশুরা আকস্মিক জীবনহানির শিকার হচ্ছে। অভ্যুত্থানের মাধ্যমে সু চি-সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের পর থেকেই শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এতে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ।

ওটানি বলেন, মিয়ানমারের শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও আটকের শিকার হচ্ছে। বাবা-মা, ভাই-বোনদের মতো নিজেদের গুলির লক্ষ্যবস্তু হতে দেখছে তারা।এ কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা গঠিত, যারা কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের দায়িত্বপ্রাপ্ত। ওই কনভেনশনে ১৯৯১ সালে সই করে মিয়ানমার।খবর আল জাজিরার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories