শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

দক্ষিণ আফ্রিকার রাস্তায় সহিংসতা ঠেকাতে ২৫ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৯৯ বার

বিক্ষোভ ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সংঘর্ষ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।

সহিংসতার ঘটনায় দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। দুই শতাধিক দোকানপাটে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাজারঘাট, শপিং মল ও গুদাম ঘর।দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতার করার পরই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। তবে কোয়াজুলু-নাটাল ও গওতেং-এর অবস্থা সবচেয়ে খারাপ। বিক্ষোভ ও লুঠপাট থামছেই না। তাই এবার ২৫ হাজার সেনা নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই দুই শহরেই অধিকাংশ সেনা মোতায়েন করা হবে। সেখানে পুলিশ পরিস্থিতি সামলাতে পারছে না। সেনাকে সেখানে শান্তি ফেরানোর দায়িত্ব দেয়া হবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, যা চলছে, তাকে শুধুমাত্র অপরাধের ছবি হিসেবে দেখা যাচ্ছে না। কারণ দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলোকে আক্রমণ করা হচ্ছে। তাই এটা অনেক বেশি সংগঠিত ও সংঘবদ্ধ অপরাধ। ১২ জন প্রধান উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদসংস্থা রয়টার্স জানায়, ডারবানের কিছু এলাকায় এখনো লুঠতরাজ চলছে। কিছু এলাকায় মানুষই রাস্তা বন্ধ করে রেখেছেন। কিন্তু এরকম চলতে থাকলে জ্বালানি ও খাবারের অভাব দেখা দিতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories