সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সাইবেরিয়ার তোমস্ক যাওয়ার পথে যাত্রীসহ বিমান নিখোঁজ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৭৭ বার

যাত্রীসহ বিমান নিখোঁজের খবর পাওয়া গেছে। জানা যায়, প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ নামের একটি বিমান।

প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকা দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, কেদরোভি শহর থেকে যাত্রা করে আঞ্চলিক রাজধানী তোমস্কে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ বা ১৭ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories