সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই দেশব্যাপী ফের আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগটি। আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭২ জন।
এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩। ১ জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশব্যাপী প্রাণ হারিয়েছেন ২১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি দুজনের একজন বরিশালের এবং একজন চট্টগ্রামের। এ ছাড়া নতুন আক্রান্ত ৮৭২ জনের মধ্যে ৩৫৩ জন ঢাকার দুই সিটি করপোরেশনের। পাশাপাশি ঢাকার আশপাশে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, বরিশাল বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।
আরও জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ২ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৫ দশমিক ১ শতাংশ এবং নারী ৫৪ দশমিক ৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories