সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

স্বাভাবিক হচ্ছে আশুলিয়া, ছুটির দিনেও খোলা অনেক পোশাক কারখানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার

শ্রমিক আন্দোলনে বন্ধ থাকায় উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সরকারি ছুটির দিনেও খোলা রয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চলের অনেক পোশাক কারখানা। এতে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে পরিবেশ।
সোমবার সকাল থেকে খোলা থাকা কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটি উপলক্ষে নিয়ম মেনে অনেক কারখানা বন্ধ রেখেছে। এদিকে, ১৩/১ ধারায় যে সব কারখানা বন্ধ রয়েছে সেগুলোর দুইটি কারখানায় শ্রমিকরা এসে ফিরে যায়। এ সময় শ্রমিকরা দ্রুত কারখানা খুলো দেয়ার দাবি জানায়।
শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ছুটির দিনেও অনেক কারখানা খোলা রেখেছে। অনেকেই বন্ধ রেখেছে। স্বাভাবিক নিয়মে আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোন প্রকার বিশৃঙ্খলতার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পোশাক কারখানায় নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিক বেশি নিয়োগ দিতে হবে– এ প্রধান দাবিসহ আরও কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে অসন্তোষ চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েক দিন নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা।
গবেষণা সংস্থা ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) পরিসংখ্যান বলছে, পোশাক খাতে নারী শ্রমিকের হার এখন ৫৭ শতাংশে নেমে এসেছে। একসময় এ হার প্রায় ৮০ শতাংশ ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories