শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে আফগান পাকিস্তান বাহিনীর তীব্র লড়াই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৫১ বার

পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাকের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার পর শুক্রবার তালেবান যোদ্ধাদের সাথে আফগান বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর এএফপি’র।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এএফপি’কে বলেন, বেসামরিক লোকজনের বাড়িতে আশ্রয় গ্রহণকারী তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনী লড়াই করছে।’স্থানীয় বাসিন্দারা জানান, আফগান বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল। স্পিন বোলডাকের বাসিন্দা মোহাম্মদ জহির বলেন, ‘সেখানে তীব্র লড়াই চলছে।’

এ সপ্তাহের গোড়ার দিকে তালেবান জঙ্গিরা এ সীমান্ত ক্রসিং দখল করে নেয়। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু করার প্রেক্ষিতে মে মাসের গোড়ার দিকে জঙ্গিরা হামলা জোরদার করার পর এ সীমান্তের দখল নেয়।

এ সীমান্ত দিয়ে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশের সুযোগ থাকায় এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবান শীর্ষ নেতৃত্ব গত কয়েক দশক ধরে এখানে ঘাঁটি গেড়ে রয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories