শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

ওজন কমাতে শসার ভূমিকা নিয়ে পুষ্টিবিদের পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার

ওজন কমানোর জন্য অনেকেই ডায়েট চার্টে শসা রাখেন। কারণ অনেকেই মনে করেন শসা ওজন কমাতে ভূমিকা রাখে। তবে সত্যি শসা খেলে ওজন কমে কিনা এ বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা নেই এমন মানুষের সংখ্যা কম নয়। হেলথলাইনের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন কয়েকজন পুষ্টিবিদ।
যেভাবে ওজন কমাতে শসা ভূমিকা রাখে: পুষ্টিবিদরা বলছেন, ওজন কমাতে শসা দারুণ উপকারী। এক কাপ শসায় ক্যালরির পরিমাণ মাত্র ১৬ গ্রাম। অর্থাৎ এর ‘এনার্জি ডেনসিটি’ কম। আর ‘এনার্জি ডেনসিটি’ কম এমন খাবার খাওয়ার সঙ্গে ওজন কমার গভীর সম্পর্ক আছে। শসায় পানির মাত্রা বেশি হওয়ায় তা খেলে পেট ভরা থাকার অনুভূতি থাকে, ফলে খাওয়াও কম হয়।
এ ছাড়াও এতে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্টের গুণে বাড়ে বিপাকের হার। সেই সুবাদেও ঝটপট মেদ কমে যেতে সময় লাগে না। তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই শসাকে জায়গা দিন। তাতেই উপকার মিলবে।
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, কেবল ওজন কমানো নয়, ত্বকের জেল্লা বাড়াতে এবং দীর্ঘদিন যৌবন ধরে রাখতে ডায়েটের তালিকায় শসার জুড়ি নেই। তবে শুধু ওজন কমাতে কিউকাম্বার ডায়েটই নয়, সুগার নিয়ন্ত্রণ এবং ক্যানসার প্রতিরোধেও শসার উপকারিতা অনেক। এজন্য প্রত্যেক বেলা খাবারে রাখতে হবে শসা।
পুষ্টিগুণ সমৃদ্ধ: শসায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। সেই সঙ্গে এতে আছে ফাইবার। এ ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার শসা। যে কারণে নিয়মিত শসা খেলে দেহে প্রদাহ কমে। দূরে থাকে একাধিক জটিল অসুখও।
ডায়াবেটিস থেকে বাঁচায়: ডায়াবেটিস থেকে বাঁচতে হলে খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে যে খাবারগুলোয় ‘গ্লাইসেমিক ইনডেক্সের মান কম সেসব খাদ্য তালিকায় রাখতে হবে। শসার ‘গ্লাইসেমিক ইনডেক্সের মান কম, মাত্র ১৫। এমন খাবার খেলে ‘ইন্সুলিন রেজিস্ট্যান্স’ কমে, যা পক্ষান্তরে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
কোষ্ঠকাঠিন্য দূর করে: পানির পাশাপাশি শসায় ভোজ্য আঁশও থাকে প্রচুর পরিমাণে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও শসা উপকারী। শসার বীজ মূলত কোষ্ঠকাঠিন্য নিরাময় করে।
আর্দ্রতা বাড়ায়: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে শরীরের আর্দ্রতা বজায় রাখতে শসাও অত্যন্ত উপকারী। শসার ৯৫ শতাংশই পানি। ফলে খেতে কচকচে হলেও আসলে যেন পানিই খাচ্ছেন। এতে দৈনিক তরলের চাহিদার কিছু অংশ যেমন পূরণ হবে তেমনি তা শরীরের দৈনন্দিন কার্যাবলিতে সহজাতভাবে সক্রিয় রাখতেও সাহায্য করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories