রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ লাখ টাকার তক্ষকসহ আটক-১

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৯৮৯ বার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ গিয়াস উদ্দিন (৪০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক গিয়াস উদ্দিন মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। তিনি শায়েস্তাগঞ্জের অলিপুর এলকায় বসবাস করেন।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে অলিপুর এলাকা থেকে তক্ষকসহ গিয়াস উদ্দিকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম এসব তথ্য নিশ্চত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories