রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মোবাইল ফোনের কারণে ব্রেন ক্যানসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার

মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ে বলে অনেকেই আশঙ্কা করেন। তাদের এই আশঙ্কা নিয়েই একটি গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একদল গবেষক।
তারা এ বিষয় নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করে বলেছেন, ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে মোবাইল ফোনের সংশ্লিষ্টতা নেই।
তারবিহীন মোবাইল ফোনের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেলেও এটির সঙ্গে ব্রেন ক্যানসারের কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, যারা মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলেন এবং গত এক দশক ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন তাদেরও— ফোনের কারণে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কোনো শঙ্কা নেই।
নতুন এ গবেষণায় পর্যালোচনা করা হয়েছে ৬৩টি পুরোনো গবেষণা। যেগুলো করা হয়েছিল ১৯৯৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। আর এগুলো পর্যালোচনা করেছেন ১০টি দেশের ১১জন গবেষক।
এছাড়া তারা মোবাইল ফোন, টিভি, বেবি মনিটর এবং রাডারের রেডিও তরঙ্গের প্রভাব নিয়েও গবেষণা করেছেন।
এই গবেষণার অন্যতম সদস্য নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার মহামারিবিদ্যা বিষয়ক প্রফেসর মার্ক এলউড বলেছেন, এ নিয়ে যত বড় প্রশ্ন আছে সেগুলো পর্যালোচনা করে ক্যানসারের ঝুঁকি বাড়ার কোনো কিছু পাওয়া যায়নি।
তিনি জানিয়েছেন তারা শিশু ও প্রাপ্ত বয়স্কদের ব্রেন ক্যানসার, সঙ্গে পিটুইটারি গ্রন্থি ও লাল গ্রন্থির ক্যানসার এবং লিউকেমিয়ার উপরও গবেষণা করেছেন।
এছাড়া গবেষণা করেছেন ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার, বেস স্টেশন, ট্রান্সমিটার এবং অন্যান্য বিষয়গুলোর সংশ্লিষ্টতার বিষয়টি।
এদিকে এর আগেও যেসব গবেষণা চালানো হয়েছে সেগুলোতেও বলা হয়েছে মোবাইল ফোনের সঙ্গে ব্রেন ক্যানসারের সংশ্লিষ্টতা আছে এমন শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories