বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

প্রথম ওভারেই তাসকিনের উইকেট, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১১ বার

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুটাও হয়েছে দুর্দান্ত।
১৪ মাস পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ প্রথম ওভারেই এনে দেন উইকেট। ওভারের শেষ বলে ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন ডানহাতি এই পেসার। সেই আঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে স্বাগতিকরা। সাইম আইয়ুব ২০ ও অধিনায়ক শান মাসুদ ২৩ রানে ব্যাট করছেন।
প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। হতে পারেনি টসও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ আগের ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে হার এড়ালেই সিরিজ জয় করবে বাংলাদেশ। এর আগে স্রেফ চারবার টেস্ট সিরিজ জিততে পেরেছিল বাংলাদেশ। এবার সেটিকে পাঁচে নিয়ে যাওয়ার সুযোগ।
এই ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে জায়গা করে দিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটি। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গা নিয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories