কক্সবাজারে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে জড়িত এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম। রোহিঙ্গা হলো- ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গা আবু শামার ছেলে রোহিঙ্গা তৈয়ব (২৮)।
এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গার পিতা-আবু শামা, এফসিএন-২৪৩৯২৪ অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার কাজে জড়িত। এমন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করে। তল্লাশি করার পরে মোবাইলে তার নামে বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায়।তারিকুল ইসলাম আরো জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসি‘র কাছে হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন এবং পাসপোর্ট ও এনআইডি‘র মূল কপিসহ বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআইসি অফিসে হাজির থাকতে নির্দেশ দেন।
Leave a Reply