সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নওগাঁর বদলগাছীতে গরু ব্যবসায়ীর হাত ও পায়ের রগ কাটে হত্যা , গ্রেফতার-১

জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫২ বার

নওগাঁর বদলগাছীতে মাঠের মধ্যে মুখ চোখ বেধে এক গরু ব্যবসায়ী মজিদুল (৬০) কে মার পিট ও গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রসীরা। ভোর রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলারপালশা উত্তরপাড়া গ্রামে।

বুধবার তথ্য সংগ্রহকালে মজিদুলের ছেলে মিঠুন জানায় তার বাবা মঙ্গলবার রাতে এশাঁর নামাজের আজানের সময় বাড়ী থেকে বের হয়ে যায়। তারপর আর ফিরে আসেনি। রাতে খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

ভোররাতে গুরুতর জখম ও রক্তাত্ত অবস্থায় বাড়ীতে এসে পড়ে যায়। এ সময় মজিদুল জানায় তার গরু ব্যবসায়ী ২ বন্ধু সহ ৫ জন তাকে মারপিট করেছে। অপরিচিত ৩ জনের মুখোশ পড়া ছিল। সংগে সংগে তাকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে না হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ আল মামুন দেওয়ান জানান মজিদুলের ২ পা ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং মাথায় জখমের চিহ্ন ছিল।

হাসপাতালে মজিদুল তার পরিবারের কাছে আরো জানায় রাতে টর্চ লাইটের আলো দিয়ে ৩জন ব্যক্তি মাঠে মাছ ধরছিল । লাইটের আলো দেখে মজিদুলকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে মজিদুলের ছেলে মিঠুন বাদী হয়ে থানায় মামলা দিলে পার্শ-বর্তী গ্রামের গরু ব্যবসায়ী মকছেদ আলী (৫০) কে গ্রেপ্তার করে পুলিশ। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম জানান এ বিষয়ে থানায় মামলা হয়েছে ১ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories