বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শারীরিক অবস্থার অবনতি, ঢাকায় আনা হচ্ছে মুশফিকের বাবা-মাকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০৫ বার

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই সিরিজের মাঝে দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যানের বাবা-মা দুজনই করোনায় আক্রান্ত। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বুধবার (১৪ জুলাই) হারারে থেকে ঢাকার বিমান ধরবেন মুশফিক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, ‘মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন শুনেছি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় আনা হচ্ছে। সেজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছে মুশফিক।’ জানা গেছে, বগুড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হচ্ছে মুশফিকের বাবা-মাকে। এদিকে গণমাধ্যমের বরাতে জানা গেছে, মুশফিকের বাবা-মা’র সব ধরণের চিকিৎসার ভার নিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

গতকালকেই খবর ছিল ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলবেন। গত ৭ জুলাই থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি মুশফিক। ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল তার। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories