রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯৯ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে নগদ-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স দ্রুতসময়ে ও সহজে সংগ্রহ করতে পারবে এবং সর্বনিু ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবে।
১৫ জুলাই (সোমবার) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং নগদ-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও কাজী মোঃ রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. ওমর হায়াত চৌধুরী, ওভারসীজ ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং নগদের চিফ স্ট্য্রাটেজি অফিসার মো. মুঈজ তাসনিম তাকি ও হেড অব রেমিট্যান্স মোহাম্মদ জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories