শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় জেলায় ঘুরছি: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০০ বার

সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্নে তিনি বলেন, প্রান্তিক মানুষের চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো।
কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।
এসময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালটির জন্য জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা অর্থায়ন ধরা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories