শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এডিসি কামরুলকে বরখাস্তের সুপারিশ সিএমপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮২ বার

দুর্নীতির দায়ে অভিযুক্ত সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
বৃহস্পবিার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া।
সিএমপির এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম আদালতের হাজতখানায় (মেট্রো) কর্মরত থাকাকালীন আসামিদের দুপুরের খাবারের বিল বাবদ ১৩ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের এই সুপারিশ করা হয়।
এ সংক্রান্তে গঠিত সিএমপির তদন্ত টিম তার বিরুদ্ধে আসামিদের খাবারের বিল আত্মসাতের প্রমাণ পায়। একই ঘটনায় কামরুল পাশাপাশি তৎকালীন মেট্টোর হাজতখানার ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।
হাজতখানার আসামিদের খাবারের বিল হিসেবে ২০২১ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত সরকারি কোষাগার থেকে ১৩ লাখ ৩১ হাজার টাকা উত্তোলন করেন তিনি।
এডিসি কামরুল হাসান বর্তমানে সিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) বিভাগে সংযুক্ত। এর আগে তিনি আদালতের মেট্রো হাজতখানায় এডিসি (প্রসিকিউশন) এবং এডিসি (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত গত সোমবার (৮ জুলাই) মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়ের বাইরে ১১ কোটি চার লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা শুনানি শেষে এ আদেশ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories