শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

মানসম্মত গবেষণার তাগিদ বিএসএমএমইউ উপাচার্যের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯৭ বার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত রোগীদের সেবার পাশাপাশি গবেষণা কার্যক্রমও সুষ্ঠু-সুন্দরভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের নিয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।
উপাচার্য বলেন, আমরা গবেষণা, শিক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। এরইমধ্যে একাধিকবার চিকিৎসক-গবেষকদের নিয়ে মিটিং করেছি। তাদের গবেষণা কাজে মনোনিবেশ করতে বলেছি। গবেষণার মান নিয়ে আমরা কোনো ছাড় দেব না। শুধু গবেষণা হলেই হবে না, মানসম্মত হতে হবে।
এ সময় উপাচার্য বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চিকিৎসক সেবা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সার্বিক দিক নির্দেশনা দেন। একই সঙ্গে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়লসহ আরও অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories