মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

কোস্টারিকাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৮ বার

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়েছিল কোস্টারিকা। তবে দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি তারা। কোস্টারিকাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
শনিবার অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে দুরন্ত এক শট নেন জেমস রদ্রিগেজ।
তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাটট্রিক সেকুইরা সেটি লাফিয়ে পড়ে রুখে দেন। ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর দলের ব্যবধান ৩-০ করেন জন করডোবা।
এই ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। লক্ষ্যে করেছিল ৫ শট। অপরদিকে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোস্টারিকা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories