মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি : ভিনিসিয়ুস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯১ বার

কোস্টারিকার বিপক্ষে ড্র দিয়ে শুরু হয় ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। ম্যাচটিতে ছন্দে ছিলেন না রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম মাতানো ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ফিরেছেন চেনা রূপে। করেছেন জোড়া গোল। দলকে জিতিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।
শুরুর ম্যাচটিতে অবশ্য বেশ কয়েকটি সুযোগ হারিয়েছিলেন ভিনিসিয়ুস। ঠিকঠাক ড্রিবলও করতে পারেননি। তবে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭টি ড্রিবল সম্পন্ন করেন তিনি। সঙ্গে গোলের দেখাও পান। লুকাস পাকুয়েতার পেনাল্টি মিসের পর ৩৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে পান আরও একটি গোল।
জাতীয় দলের জার্সিতে ব্রাজিলিয়ানদের উজ্জীবিত না হওয়া নিয়ে প্রায়ই সমালোচনা হয়। ম্যাচ শেষে সেটিই উড়িয়ে দিলেন ভিনিসিয়ুস। জানালেন তিনি খেলেন দলের জন্য, নিজের জন্য নয়। রিয়ালের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি সব সময় বলি যে, আমি কখনো নিজের জন্য খেলি না, আমি দলের জন্য খেলি। যখন আমি ব্রাজিলের জার্সিতে খেলি, আমি সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি; কিন্তু এটা সব সময় সম্ভব হয় না। ’
প্রথম ম্যাচ ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামে ব্রাজিল। অবশেষে সেটি উতরে গেল তারা। তবে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনও দখল করা হয়নি তাদের। তাইতো ভিনি দিলেন কঠোর পরিশ্রমের বার্তা। কোপা আমেরিকার জন্য নিজেদের এখনো অনেক উন্নতির জায়গা দেখছেন তরুণ এই ফরোয়ার্ড।
তিনি বলেন, আজ আমি একটি দুর্দান্ত খেলা উপহার দিতে পেরেছি। আমি জানি যে, ব্রাজিল দলকে সাহায্য করার জন্য আমার এখনো অনেক উন্নতি করতে হবে, আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করছি। কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে আমরা এই পরিশ্রম চালিয়ে যাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories