বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা-চিলির কেউ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৬ বার

লিওনেল মেসির শটটা এক আঙুল এদিক-সেদিক হলেই হতো! তাহলে আর্জেন্টিনার গোলের অপেক্ষা ফুরাত।
চিলির বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে আর্জেন্টিনার শুরুটা হয়েছে প্রত্যাশিত মতো। অন্যদিকে চিলি পয়েন্ট ভাগাভাগি করে পেরুর বিপক্ষে। প্রতিযোগিতায় টিকে থাকতে আজ চিলির পয়েন্ট পেতেই হবে। অন্যদিকে এক ম্যাচ আগেই আর্জেন্টিনা নিশ্চিত করতে চায় দ্বিতীয় রাউন্ড।
দুই দলের লক্ষ্য যখন অভিন্ন মাঠে ভালো প্রতিদ্বন্দ্বীতা হবে ধরে নেওয়াই যায়। সেটাই হয়েছে। বল দখল এবং লড়াকু ফুটবলে আর্জেন্টিনা ও চিলি প্রথমার্ধে কেউ কাউকে ছাড় দেয়নি। তাইতো গোলের দেখাও মেলেনি। তবে ম্যাচের ৩৬ মিনিটে মেসি গোল করার সূবর্ণ সুযোগ পেয়েছিলেন। ডি বক্সের অনেক বাইরে থেকে ফাঁকায় শট নিয়েছিলেন। চিলির গোল রক্ষক ক্লাউডিও ব্রাভো জায়গা থেকেও নড়েননি। বল গোলপোস্টে আলতো চুমু খেয়ে বেরিয়ে যায় বাইরে। একটু এদিক-সেদিক হলেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারতো।
প্রথমার্ধের যোগ করা সময়ে জুলিয়ান আলভারেজের শট ব্রাভো ফিরিয়ে দিয়ে গোলপোস্ট সুরক্ষিত রাখেন। অন্যদিকে চিলি প্রথমার্ধে গোলমুখে কোনো শট নিতে পারেনি। মিড ফিল্ডেই বারবার আটকে যাচ্ছে তারা। বল দখলে আর্জেন্টিনা ৬৩ শতাংশ নিয়ে এগিয়ে আছে। চিলির দখলে বল কেবল ৩৭ শতাংশ।
দ্বিতীয়ার্ধে কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories