শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৬ বার

দক্ষিণ আফ্রিকার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বৃষ্টি। চোকার্সও হতে হলো না তাদেরকে। এবার বৃষ্টি বাধা জয় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। ঠিক ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে প্রোটিয়াদের সেমিতে তুলে দেন মার্কো ইয়ানসেন।
ক্যারিবীয়দের হারিয়ে সুপার এইট গ্রুপ-২ তে শীর্ষে থেকেই সেমিতে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিলো যুক্তরাষ্ট্রের। রোববার রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। এবার দ্বিতীয় দল হিসেবে ক্যারিবীয়দের বিদায় করে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা।
নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিলো ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান। রস্টোন চেজ ৪২ বলে করেন ৫২ রান। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মায়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান। অন্য ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে।
দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। ২ ওভারেই ২ উইকটে হারিয়ে বসে প্রোটিয়ারা। রান করে ১৫। রিজা হেন্ডরিক্স এবং কুইন্টন ডি কক।
বৃষ্টিতে বন্ধ থাকায় দীর্ঘ সময় পর আবারও খেলা শুরু হয়। এ সময় প্রোটিয়াদের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। যদিও দক্ষিণ আফ্রিকার জন্য এবার সুসংবাদ বয়ে আনলো বৃষ্টি।
শুরুতে ২ উইকেট হারালেও এইডেন মারক্রাম (১৮), স্টিস্টান স্টাবস (২৯) ও হেনরিক ক্লাসেনের (২২) মাঝারি মানের তিনটি ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। মার্কো ইয়ানসেন ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। ওবেদ ম্যাকয়ের প্রথম বলেই ছক্কা মেরে দেন মার্কো ইয়ানসেন। ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories