মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

জয়ে কোপা শুরু যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৭ বার

বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টেক্সাসের আরলিংটনে দাপট দেখিয়ে খেলেছে যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচেই ছিল তাদের আধিপত্য।
টেক্সাসে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁকানো শটে জাল কাঁপিয়েছেন পুলিসিক। তাতে ৬৯ ম্যাচে ৩০ গোল হয়ে গেছে তার। দক্ষিণ আমেরিকান কোনও প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ ম্যাচে এটি দ্রুততম গোল যুক্তরাষ্ট্রের। শর্ট কর্নার থেকে বল পেলে পুলিসিক দৌড়ে চলে যান পেনাল্টি এরিয়ায়। সেখানে ডান পায়ের শটে জাল কাঁপান যুক্তরাষ্ট্র অধিনায়ক। ৪৪ মিনিটে আবার তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেছেন ফোলারিন ব্যালোগান।
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো ফুটবলার হিসেবে কোপা আমেরিকায় গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন পুলিসিক। ৫৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন বালোগুন। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি। এরপর কয়েক দফা আক্রমণ করলে জাল খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories