বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর দেশের জন্যে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ গোপালগঞ্জের মকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার দাউদকান্দিতে থানায় ভাঙচুর করে ‘ভুয়া’ স্লোগানে বেরিয়ে গেল ২৮ কিশোর, আটক ৫৯ মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলা কাটলো দুর্বৃত্ত, নেই গায়ের স্বর্ণালঙ্কার রাজধানীর পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি কাউন্সিলর একরাম হত্যা ॥ হাসিনা-কাদেরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৭ বার

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হতে প্রথম ধাপে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। রোববার রাত ৮টায় ভর্তির ফল প্রকাশ করা হবে। আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। এ ছাড়া একাদশে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটেও ফল জানা যাবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ পেয়েছে। একজন শিক্ষার্থীর মেধা (এসএসসি ও সমমানের ফল), কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রথম ধাপের ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে শিক্ষার্থীরা। এরপর ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত।
৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories