শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-ভারত ম্যাচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৯ বার

সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও নাজমুল হোসেন শান্তদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের।
সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। ভারতের ম্যাচেও থাকছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। সেক্ষেত্রে সেমিফাইনালের লড়াইয়ে নানা সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে দুই দলকে।
পূর্বাভাস অনুযায়ী, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে সাময়িক সময়ের জন্য খেলা স্থগিত থাকলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories