মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

আমাদের ১৭০ রান করা উচিত ছিল : শান্ত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৭ বার

নিজেদের ইনিংসে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে হাঁটতে থাকা বাংলাদেশ থেমে গেছে ১৪০ রানে। অল্প রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারকুটে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।
তবে ম্যাচ চলাকালীন দুবার হানা দেয় বৃষ্টি। প্রথমবার বৃষ্টি থামলেও দ্বিতীয়বারের পর আর খেলা শুরু করা যায়নি। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে ২৮ রানের জয় নিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে শেষে নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বাংলাদেশের অন্তত ১৭০ রান করা দরকার ছিল। তাহলে অসিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকত।
শান্ত বলেন, উইকেট ভালোই দেখাচ্ছিল। একটু ধীরগতির ছিল। কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করেছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে। যেমন, আমরা রিশাদকে ৪ নম্বরে তুলেছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো রান পেয়েছেন শান্ত। আজ অসিদের বিপক্ষে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
এ বিষয়ে শান্ত বলেন, দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, সামনের ম্যাচে (ভারতের বিপক্ষে ম্যাচে) আরও অবদান রাখতে পারব। আমি মনে করি, আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, টপঅর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories