মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট স্টার্কের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৮ বার

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। বিশ্বমঞ্চে ৫২ ম্যাচ খেলে ৯৫ উইকেট শিকার করে এই কীর্তি গড়েন তিনি। এত দিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।
শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই এই কীর্তি গড়েন স্টার্ক। প্রথম ওভারেই তানজিদ তামিমকে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ৯৫তম শিকার বানান তিনি।
স্টার্কের আগে বিশ্ব ক্রিকেটের আসরে ৬০ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। লঙ্কান পেসারের চেয়ে ৮ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ভেঙে দেন স্টার্ক।
বিশ্ব আসরে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৭ ম্যাচ খেলে সাকিব নিয়েছেন ৯২ উইকেট।
স্টার্কেল রেকর্ড গড়ার দিনে বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অসিরা। পরে বৃষ্টি শুরু হলে খেলা হলেও আজ পুনরায় শুরু করা যায়নি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হয় খেলার ফলাফল নির্ধারণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories