বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমের ভাঙ্গন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৪ বার

হৃদয় খাঁচা ভেঙে দিলে তুমি
ভেঙে দিলে মন,
পড়ে রইলো দেহ খাঁচা আমার
করলে না যতন।
অযত্নে আর অবহেলায় নস্ট করলে
এই-সুখের সংসার,
কি হবে আর কেন্দে এখন
দেহখাঁচা ভেঙে চুরমার।
প্রেমে পড়ে প্রেমিকের সাথে যদি
হয় গো দূরত্ব,
প্রেয়সী বলো কিংবা প্রেমিকের বেলায়
এমনটাই হয় চিরসত্য।
তোমার বেলায় তব তাই হয়েছে
এটাই মনে হয়
যতই তুমি লুকাতে চাও প্রেম,
মিথ্যে কিন্তু নয়।
নদী ভাঙ্গা শ্রোতের মতো আহা
প্রেমের ভাঙ্গন হয়,
জীবন তরী বড়ই কঠিন তবু
মানুষ বেঁচে রয়।
চিনলে না মন চিনলেরে ধন
সম্পদের মোহে পড়ে,
সর্বদা জীবন সায়াহ্নে জ্বলছে আগুন
মিথ্যে সংসার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories