শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

থতোমতো

✍️ কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৯ বার

ধুলো হাতড়াচ্ছিলাম চিলেকোঠার ঐ
পরিত্যক্ত ঘরটিতে।
শিশুর খেয়ালে এপাশ-ওপাশ করে,
বসে পড়লুম বাল্য বয়সের ইস্কুলে।
নতুনের স্বাদে নতুন জীবন,
আমরা সকল ;
কয়েক ঘণ্টার স্বাধীনতার দখল।
এরপর হাতড়ে গেলুম কৈশোরের
আড়ভাঙা সকালে,
চুপিচুপি এক দঙ্গল।
একটু বা মানা না মানার,
ভয়ে ভয়ে নিয়ম ভাঙার খেলা।
এবার বিস্তীর্ণ অঞ্চল সাহসিকতার
উদ্দামতার বেপরোয়া সম্বল,
ভাঙার আওয়াজে যৌবনেরই ঢল।
গড়তে-ভাঙতে বাঁদরামির উদোম
উচ্ছন্নের বাড়-বাড়ন্তে,
পেলাম কিছু আপন ইচ্ছার অধিকার ;
চারপাশের জমে থাকা লুকোনো
অজানা অন্ধকার
ঝমঝমাঝম হৃদয়ে ঘেঁটে দিল সব,
অজানার উদভ্রান্ত বর্ষণ,
মনের ঝড়ে প্রেমের সীমাহীন নাচন ;
ভেজাল মনের গোপন ভিঁতে,
আমার ভালবাসার এইতো অবসর…!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories