মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭১ বার

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। সে ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন টাইগার এই পেসার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে টাইগারদের। সে ম্যাচেও মোস্তাফিজ ছিলেন কার্যকর, ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান দিয়েছিলেন ১৮।
এদিকে গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ডাচদের বিপক্ষে এই ম্যাচে টাইগারদের জয়ে দারুণ অবদান রেখেছেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে নিয়েছেন ১ উইকেট, তবে ছিলেন বেশ কৃপণ, রান দিয়েছেন কেবল ১২।
বিশ্বকাপে মোস্তাফিজের এমন বোলিংয়ের প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে পার্থিব বলেন, সে দারুণ বোলিং করেছে, আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন। আমার মনে হয় সে যখন ২০১৬-১৭ সালে খেলেছে, তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘণ্টায় ১৪০-১৪৫ এবং সে যখন স্লোয়ার মারতো সেগুলো ১১০ কিংবা ১১৫ হতো, গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল।
কিন্তু পরের তিন বছরে তিনি ব্যাটারদের কাছে নিজের কৌশল লুকোতে পারেননি জানিয়ে পার্থিব আরও বলেন, ‘পরের তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার এবং স্লোয়ার সবসময় ১১৫-১২০ ছিল। এজন্য গতির বৈচিত্র্য দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারতো না। এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করছে, অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে। সে স্মার্ট বোলার হয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মোস্তাফিজের দারুণ কোউশলি বোলিং নিয়ে পার্থিব বলেন, ‘সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কে বোলিং করেছে। সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি। আমরা হারিস রউফ, আর্শদীপসহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি। কিন্তু সে ইয়র্কার করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ১৮তম ওভারে সে খুব সম্ভবত ১ রান দিয়েছিল।’
তবে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলা তাঁর জন্য কাজে দিয়েছে জানিয়ে পার্থিব আরও বলেন, চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। সে জানে তার ফিটনেস কখনই তাকে ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে এলাউ করবে না। যে কারণে সে আবারও তার সেরা পারফরম্যান্সে ফিরতে পেরেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories