মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

ডাচদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৫ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। উদ্বোধনী আসরে বাংলাদেশ খেলেছিল তো বটেই, সেবার দ্বিতীয় রাউন্ডেও ওঠেছিল টাইগাররা। কিন্তু এরপরের সাত আসরে আর এই সাফল্য ছোঁয়া হয়নি লাল-সবুজের দলের। তবে এবার টাইগারদের সামনে সুযোগ আছে দ্বিতীয়বারের মত শেষ আট নিশ্চিত করার। সে লক্ষ্য আজ নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড।
কাগজে কলমে ‘ছোট’ দল হলেও অর্জনের পাল্লা বিশাল ভারী নেদারল্যান্ডসের। প্রতি আসরেই নানা চমক নিয়ে হাজির হয় দলটা। এবার অবশ্য করতে পারেনি তেমন কিছু, তবে গেলো ওয়ানডে বিশ্বকাপে ডাচদের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতাও আছে টাইগারদের।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে পরিসংখ্যানটা কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’দলের চার দেখায় তিন বারই হেসেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ডাচদের বিপক্ষে সব ম্যাচই জিতেছে বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার হোবার্টে জিতেছে বাংলাদেশ।
যদিও প্রতিটি ম্যাচই হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচেও প্রত্যাশা করা হচ্ছে তেমনটি। গ্রুপ ডি’ তে অবশ্য এরইমধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ লঙ্কানদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় তাদের বিদায় এক রকম নিশ্চিতই বলা যায়। তাতে একটা সুবিধা হয়েছে বাংলাদেশের। ডাচদের বিপক্ষে জয় পেলেই একরকম নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইটে খেলা।
বাংলাদেশের একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব/ সাকিব আল হাসান
নেদারল্যান্ডসের একাদশ- ম্যাক্স ও’ডড, মাইকেল লেভিট, বিক্রম সিং, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিডে, সাইব্রান্ড এংগেলব্রেচট, লরগান ফন বিক, টিম প্রিংগেল, পল ফন মিকিরেন ও ভিব কিংমা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories