মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

লেবাননের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৫ বার

বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলে লেবাননের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এদিকে কাতারের কাছে ২-১ গোলে হেরেছে ভারত। অন্য ম্যাচে জয় পেয়েছে জাপান ও ইরাক। তবে ইরান ও উজবেকিস্তানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বিশ্বকাপ বাছাই ফুটবলে লেবাননের বিপক্ষে জয় না হোক ড্রয়ের আশা নিয়েই কাতার গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ঢাকায় দুই দলের ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত ছিল বলেই আশার পারদটা উপড়ে ছিল লাল-সবুজ জার্সিধারীদের।
দোহায় খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবাননের অধিনায়ক হাসান মাসতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এর ফলে ৬ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সবার নিচে থাকল বাংলাদেশ।
অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় লেবানন। তৃতীয় ও চতুর্থ দল ২০২৭ এশিয়ান গেমসের বাছাই পর্ব খেলতে পারবে। এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠেছে।
এদিকে কাতারের সঙ্গে চোখে চোখ রেখেই লড়েছে ভারত। ম্যাচের ৩৭ মিনিটে লালিয়ানজুলার গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেনি ভারত। ৭৩ মিনিটে ইউসুফ আয়মানের গোলে ১-১ এ সমতা আনে কাতার। এরপর ৮৫ মিনিটে আহম্মেদ আলী গোল করলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে।
বাছাই পর্বের একচেটিয়া ম্যাচে সিরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। জাপানের হয়ে গোলগুলো করেন, আয়াসে উইদা, রিতসু ডোয়ান, উকি সোমা ও তাকুমি মিনামিনো। একটি গোল ছিলো আত্মঘাতী।
অন্য ম্যাচে ইরাক ৩-১ গোলে ভিয়েতনামকে হারিয়েছে। ইরাকের পক্ষে হোসেন আলী, আলী জসিম ও আয়মান হোসেন গোল তিনটি করেন। আর ভিয়েতনামের পক্ষে একমাত্র গোলটি করেন তুয়ান হাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories