সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

রাজধানীতে পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৭ বার

রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, ১২ জুলাই (সোমবার) সন্ধ্যায় হাতিরঝিল থানার শেখ দিলু বেপারী ওয়া্কফ এস্টেট জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে ।অপর অভিযানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, সোমবার (১২ জুলাই) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories