বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

হারের পর মাহমুদুল্লাহ’র আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৯ বার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে পারল না বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১৪ রানের। টাইগাররা শেষ পর্যন্ত থামে ১০৯ রানে।
সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদুল্লাহ তখন স্ট্রাইকে। টানটান উত্তেজনা। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।
এইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদুল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতই মাথায় দিয়ে আফসোস করেছেন। তিনি হয়তো ভেবে ছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories