মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল উগান্ডা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৮ বার

এবারই প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে এসেছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে দলটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অলআউট হয়েছিল ৫৮ রানে যেটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ড। এবার তাঁর চেয়েও কম রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে দলটি।
বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল উগান্ডা। নবাগত এই দলটির বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডা অল আউট হয়েছে মাত্র ৩৯ রানে। সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে সবথেকে কম রানে অল আউট হওয়ার রেকর্ড এটিই।
অবশ্য এই রেকর্ডে উগান্ডার একার নয়। এর আগে ২০২২ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডসও অল আউট হয়েছিল ৩৯ রান করেই। সর্বনিম্ন দলীয় রান সংগ্রহের এই লজ্জার রেকর্ডে ডাচদেরই ভাগীদার হল উগান্ডা।
গায়ানার প্রভিডেন্স স্টেডীয়ামে উগান্ডার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৪৪ এবং আন্দ্রে রাসেলের ১৭ বলে ৩০ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
জবাবে ব্যাট করতে নেমে উগান্ডার কেউই দলের হাল ধরতে পারেননি। দলটির হয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একজন ব্যাটার। বাকি সবাই আউট হয়েছেন এক অঙ্কে কিংবা রানের খাতা খোলার আগেই। শেষ পর্যন্ত দলটি অল আউট হয় ৩৯ রানেই। ক্যারিবীয়দের হয়ে আজ ৫টি উইকেট নিয়েছেন আকিল হোসেইন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories