আমরা যাঁরা সাংবাদিকতার মতো মহান পেশার সাথে জড়িত, তাদের মনে রাখা উচিৎ নীতি নৈতিকতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এটা মেনে চলা আমাদের প্রথম দায়িত্ব। বিতর্কিত কোন লেখা , ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতামূলক কোন লেখা অনলাইন পোর্টালে পোস্ট করা উচিৎ নয়। শুধু সাংবাদিকতা , সাংবাদিকদের অধিকার , পারিবারিক খবরাখবর এবং গণমাধ্যমের বর্তমান হালচাল নিয়ে আলোচনা করা যাবে তা নয় সমাজে অসঙ্গতি, অন্যায়, অপরাধ, সরকারের উন্নয়ণমূখী কর্মকান্ড অবশ্যই তুলে ধরা উচিৎ।সেই সাথে থানা, জেলা, বিভাগ বা অফিসে কর্মরত সিনিয়র সাংবাদিক তথা যে কােন কর্মকর্তা কর্মচারী বা ব্যক্তিকেদের অবশ্যই সম্মান করতে হবে। কারো সম্পর্কে মানহানিকর কোন বক্তব্য প্রচার বা প্রদান থেকে বিরত থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব বটে। এছাড়া সারা দেশে অবহেলিত নির্যাতিত হামলা মামলার শিকার সাংবাদ কর্মীদের অধিকার আদায়ে কাজ করাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের এগিয়ে আসা উচিৎ। তবে তা হতে হবে একদম তথ্যসমৃদ্ধ এবং সুনিদৃষ্ঠ ব্যক্তি নিয়ে। সকল সংবাদকর্মীকে নিজেদের একটি পরিবারভূক্ত ভাবতে হবে। একে অন্যের প্রতি সহমর্মিতা অবশ্যই থাকা উচিৎ। একজন সংবাদকর্মীকে যে কোন সংবাদ প্রচার বা প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোন গুজবধর্মী সংবাদ পরিহার করতে হবে। সাংবাদিকতার বাইরে বহুমাত্রিক সংবাদ ডট কম এ কোন লিখা দেওয়া একেবারেই নিষিদ্ধ। এধরণের কাজ থেকে সচেতনভাবেই বিরত থাকতে হবে আমাদের সকল প্রতিনিধিসহ কর্মকর্তাগনকে !
Leave a Reply