শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

গাজীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, দুই কমিটি বিলুপ্ত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৩ বার

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগ সভাপতিকে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতা-কর্মী।
নিহত শিক্ষার্থীর নাম মো. আল আমিন হোসাইন (১৯)। কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শাখা ছাত্রলীগের সভাপতি ছিলো।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে আল আমিন ও কামরুল ইসলাম নামের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আল আমিনের মৃত্যু হয়। উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তাঁর সহযোগীরা এ ঘটনায় জড়িত। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা ঘটনার পরপরই আত্মগোপনে করেছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘ঘটনার সময় কেউ একটি ভিডিও ধারণ করেছিল, আমরা সে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিওতে হত্যাকাণ্ডের ঘটনার দৃশ্য পাওয়া গেছে। ভিডিও দেখে হত্যাকারীদের প্রায় সবাইকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।বাড়িতে শোকের মাতম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিক্ষার্থী আল আমিনের লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার বেলা ৩টার দিকে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা শোকে কাতর। লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের মা আছিয়া বেগম বিলাপ করতে করতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। ঘরের বারান্দায় একটি চেয়ারে বসে বাবা মোতালেব হোসেন বিলাপ করে বলেন, ‘তোরা আমার ছেলেডারে কেন মাইরা ফাইলাইলি। আমার ছেলে কী ক্ষতি করছে।এ সময় তিনি তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন।
ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories