মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ফ্রান্সের অলিম্পিকের প্রাথমিক দলে নেই এমবাপ্পে ও গ্রিজম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৭ বার

ঘরের মাঠে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকের ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ফরাসি দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আঁতোয়া গ্রিজম্যান।
উভয় খেলোয়াড়ই প্যারিস গেমসে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাদের স্প্যানিশ ক্লাব ২৫ বছর বয়সী এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ও ৩৩ বছর বয়সী গ্রিজম্যানের অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের অলিম্পিকের জন্য ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে।
আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দল মাঠে নামবে।
ফ্রান্সের অলিম্পিক কোচ থিঁয়েরি অঁরি বলেছেন, ‘সবকিছুই সবার জন্য উন্মুক্ত আছে। কিন্তু আমাকে একটি তালিকা দিতে হবে যাতে করে সবাই প্রস্তুত থাকতে পারে। কিন্তু আমরা কারও জন্য দরজা বন্ধ করছি না। একটি বাস্তবসম্মত তালিকাই আমাকে দিতে হবে।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন পিএসজির জুটি ওয়ারেন জেইরে-এমিরি ও ব্র্যাডলি বারকোলা ও লিঁও ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজেত্তে। পিএসজির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তারা জেইরে-এমিরি ও বারকোলাকে ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। এই দুজনেই ইউরোর দলেও ডাক পেয়েছেন।
অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হচ্ছে ২৪ জুলাই। ফ্রান্সের গ্রুপের রয়েছে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories