সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুর থেকে মোয়াজ্জিনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৯৩ বার

নওগাঁয় হাত বাঁধা অবস্থায় পুকুর থেকে কুদ্দুস হোসেন (৫২) নামে এক মোয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চকচাঁপাই এলাকার একটি ইটভাটার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কুদ্দুস চকচাঁপাই গ্রামের মৃত মজি মণ্ডলের ছেলে। পেশায় কুদ্দুস হোসেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকরা ইটভাটার পাশে পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। তারা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, স্থানীয়রা লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের ডান চোখের পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত বেঁধে তার লাশটি পুকুরে ফেলে দেয়। হত্যাকারীদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories