মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সৌম্যের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৮ বার

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা ব্যর্থতায় বিশ্বকাপ শুরুর আগেই বেশ চাপে শান্ত-লিটনরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন এই ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
সোমবার বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য। বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।
শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’
সৌম্য আরও যোগ করেন, একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories