মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার জুভেন্টাসের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৩ বার

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ থেকে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে জুভেন্টাস। নাম প্রত্যাহারের মধ্য দিয়ে আবারও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) যোগ দেওয়াার অনুরোধও জানিয়েছে তুরিনের জায়ান্টরা।
২০২১ সালে বিশে^র শীর্ষ ১২ ক্লাব ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়ছিল। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবও ছিল। ওই মুহূর্তে ইসিএ থেকে তাদের সদস্যপদ বাতিল করা হয়। ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার হুমকিতে নয়টি দল সঙ্গে সঙ্গেই সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয়। তিন বছর পর ১০ম ক্লাব হিসেবে জুভেন্টাসও বিতর্কিত এই প্রকল্প থেকে সড়ে আসার ঘোষণা দিয়েছে। তবে এখনো এই স্বপ্ন দেখে চলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ইসিএ চেয়ারম্যান নাসির আল-খেলাইফি বলেছেন, ‘যৌথ স্বার্থ, প্রগতিশীল সংষ্কার ও সকল স্টেকহোল্ডারদের সাথে গঠনমূলক কাজ করার বিষয়ে যে ক্লাবগুলো বিশ্ব তাদের জন্য ইসিএর দরজা সব সময়ই উন্মুক্ত থাকবে।
পিএসজির চেয়ারম্যান আল-খেলাইফি আরও জানিয়েছেন ইউরোপিয়ান ফুটবল পরিবারে আবারও যোগ দিতে যাচ্ছে জুভেন্টাস। ২০২৩ সালে ইসিএল থেকে নাম প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে সিরি-এ। কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছ থেকে অনুমতির প্রয়োজন ছিল। মে মাসে ইউরোপিয়ান সুপার ক্লাবে যোগ দেয়া ক্লাবগুলোয় নিষিদ্ধ করার ব্যাপারে স্প্যানিশ আদালত উয়েফা ও ফিফার সিদ্ধান্তকে ভুল আদেশ দেওয়ার পর ইসিএতে যোগদানের অনুরোধ জানায় জুভেন্টাস। মাদ্রিদের বাণিজ্যিক আদালত বলেছে ইউরোপিয়ান ও বিশ^ ফুটবলের নিয়ন্তা সংস্থা তাদের আধিপত্য বিস্তারকারী পজিশনের সুযোগ নিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories