মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

বাজি ধরে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৫ বার

বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরায় ইংল্যান্ড জাতীয় দল ও ডারহাম কাউন্টি ক্লাবের পেসার ব্রাইডন কার্সকে সব ধরনের ক্রিকেট থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ১৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে।
২৮ বছর বয়সী এ পেসার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন। সবশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তাকে।
ইসিবির নতুন স্বাধীন সংস্থা ‘ক্রিকেট রেগুলেটর’-এর তদন্তের কার্সের বাজি ধরার বিষয়টি প্রমাণিত হয়েছে। কার্সও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যযন্ত বিভিন্ন ম্যাচে কার্স বাজি ধরলেও এসব ম্যাচের কোনোটিতেই খেলেননি তিনি। তবে পেশাদার ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফের সদস্যরা বাজি ধরতে পারবেন না, এ কারণেই দোষী সাব্যস্ত হয়েছেন ইংলিশ এই পেসার।
‘ক্রিকেট রেগুলেটর’ তাদের দেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘তদন্তের কাজে কার্স আমাদের সহযোগিতা করেছেন এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন।’ এদিকে বাজি ধরাইয় নিজের দায় নিয়ে কার্স বলেন, ‘বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি।’
একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফেরার প্রতাশার কথাও জানিয়েছেন কার্স। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories