শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরে ভাওয়াল বীর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০ তম শাহাদাৎ বার্ষিকী পালন

হাজী বাবলু, টঙ্গী
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫০২ বার

গাজীপুরের ভাওয়াল বীর, শহীদ আহসান উল্লাহ মাস্টার এম.পি’র ২০ তম শাহাদাৎ বার্ষিকী, আলোচনা সভা, দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মির্জা আজম এম.পি, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল।

গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি”র সভাপতিত্বে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর, হাজী মোঃ মনিরুজ্জামান মনির। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সকলের উপস্থিতিতে ৩১ মে শুক্রবারে খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে, হাজার হাজার মানুষের আগমনে, স্বাধীনতা পদক প্রাপ্ত, মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এম.পি’র, ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে, মৃত্যুঞ্জয়ী শহীদ আহসান উল্লাহ মাস্টার এর, খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানিয়েছেন ৩৮ নং ওয়ার্ড ও গাছা থানার সর্বস্তরের জনগণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories