মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৩৫ বার

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায়, বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। আব্দুল করিম অন্তু, (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। ১৭ মে ২০২৪ ইং, সাতাইশ লস্কর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে, টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। এতে অভিযুক্ত হলেন, সাতাইশ লস্কর পাড়া, কাইয়ুম, শিরিন দম্পতির ছেলে আব্দুল করিম অন্তু। জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, স্থানীয় যুবক আব্দুল করিম অন্তুর। এরপর বিভিন্ন সময় তারা একান্ত সময় অতিবাহিত করে।তারই ধারাবাহিকতায় ১৭মে ২০২৪ আব্দুল করিম অন্তুর ফাঁকা বাসায়, ওই তরুণীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্ব ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় যুবক অন্তু। এ ঘটনার বিষয়টি কাউন্সিলর কার্যালয় সমাধানের চেষ্টা করলেও ধর্ষকের পরিবার কৌশলে তা এড়িয়ে যায়। পরে ওই তরুণী বিয়ের দাবিতে অন্তুর বাড়ির সামনে অবস্থান করে। একপর্যায়ে জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চান ওই তরুণী। পরে পুলিশের পরামর্শে থানায় গিয়ে মামলা দায়ের করে তরুণী।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার, অফিসার ইনচার্জ, মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories